রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এতিমখানার শিশুর চিঠি ভাইরাল, ইফতারে বুট মুড়ি, রাতে ভাত নেই
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৪০)
X

সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানার এক শিশুর মায়ের কাছে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হৃদয়স্পর্শী ওই চিঠিটি দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে মানুষের আবেগ নাড়া দিয়েছে।

গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে শিশুটির ছবি ও চিঠিটি প্রকাশ করা হয়। নাসরিন আক্তার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিলো!’

পোস্ট করা ছবিতে দেখা যায়, শিশুটির হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে, মায়ের হাতে দেওয়া ওই কাগজটিই ছিল তার নিজের লেখা চিঠি। চিঠিতে সে লিখেছে—


‘আম্মা, আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো। ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো। মশা কামড়ায়।’

শিশুটির সরল ভাষায় লেখা এই চিঠি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে। অনেকেই শিশুটির খোঁজ নিতে ও সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন।

পোস্টদাতা নাসরিন আক্তার শিশুটির মা। তিনি পোস্টের কমেন্ট বক্সে এতিমখানার ঠিকানা উল্লেখ করে সহায়তা করতে ইচ্ছুক মানুষের সঙ্গে যোগাযোগে সহায়তা করছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝