ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগপত্র গ্রহণ করলেও অ্যাকসেপ্ট হয়নি: শিক্ষামন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৪ মার্চ) মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘তিনি একজন ভদ্র (জেন্টেলম্যান) ও কোয়ালিফাইড (যোগ্য) ব্যক্তি। আমি মনে করি তাকেও আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে।’ এ সময় অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ একাধিক কাউন্সিলের কথা উঠে আসে মন্ত্রীর বক্তব্যে।
এর আগে ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ওই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ সে সময় বলেন, ‘উপাচার্য মহোদয় সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি।
আ.দৈ/আরএস





















