রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালী থেকে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নেয়ার পথে দম্পতি আটক
প্রদীপ দাশ কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৬:৩৬ পিএম  আপডেট: ২৯.১০.২০২৪ ৬:৩৮ পিএম  (ভিজিট : ১৯৪)
X

 রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের' জন্য কক্সবাজার শহরে আনা দেশীয় আগ্নেয়াস্ত্রের চালানসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রের এ চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুড়ান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, সোমবার সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিডবোটে করে সংঘবদ্ধ অপরাধী চক্রের কিছু সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে- এমন খবর পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেটি এলাকায় অভিযান চালায়।

 এসময় সন্দেহজনক একটি স্পিডবোট বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে বোটটি থামিয়ে তল্লাশি করা হয়। স্পিড বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরি বিভিন্ন আকারের ৪ টি আগ্নেয়াস্ত্র। এসময় তাদের আটক করা হয়।
 
আ. দৈ./ কাশেম / প্রদীপ দাশ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝