রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি সংকটে ঈদের আগে গ্রীন লাইনের নৌযাত্রা বাতিল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ১০৬)
X

জ্বালানি সংকটের কারণে ঈদের আগে ঢাকা-ইলিশা-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান এমভি গ্রীন লাইন-৩ এর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া আগামীকাল ১৪ মার্চও নৌযানটি চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গ্রীন লাইনের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিবার্য জ্বালানি সংকটের কারণে আজ শুক্রবার (১৩ মার্চ) জাহাজটির নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। একই কারণে আগামীকাল শনিবারও (১৪ মার্চ) জাহাজটি ছেড়ে যাবে না।

জ্বালানি অপ্রাপ্যতার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 


গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড জানিয়েছে, সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। 

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আগামী ১৫ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এমভি গ্রীন লাইন-৩ যাত্রা শুরু করবে। যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেডের কর্তৃপক্ষ।

 আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝