রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ভুয়া ডিবির চাঁদাবাজি, ৪৩ পিস ইয়াবাসহ আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৭৩)
X

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে ৪৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে মোঃ ইদ্রিস আলী (২৫)।

মধুখালী থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত  মধ্যরাতে  নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশের ইটের সড়কে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে।

পরবর্তীতে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদকের মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করত।

ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান জানান, “সে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝