রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম ও সম্পাদক শহিদুল
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি হয়েছেন  দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শামীম হাওলাদার এবং সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের পরে সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্ট-এ জমকালো অনুষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক  কমিটি গঠন করা হয়।

এতে নির্বাচন কমিশনার ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)সভাপতি ও ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবু সালেহ আকন, এবং ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. রেজাউল করিম, সদ্য বিদায়ী সভাপতি জাকির হোসেন ইমন। 

এছাড়া কমিটিতে সহসভাপতি হয়েছেন ,সাবেক  দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টর হাসান মাহমুদ রিপন, যুগ্ম সম্পাদক দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহফুজ সাদি, , অর্থ সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব। 

সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার ফটো সাংবাদিক মোস্তফা কামাল জাহিদ, দপ্তর সম্পাদক দৈনিক এ দিনের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণকন্ঠের চীফ রিপোর্টার মোরতুজা আমিন ডিলন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রাইজিং বিডি কম কমের আসাদ আল মাহমদ।


নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, জাকির হোসেন ইমন, মোঃ মিজানুর রহমান (মাসুম মিজান), মিজানুর রহমান, হুমায়ন কবির, কবিরুজ্জামান মিয়া।


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝