রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান ও ব্যবসায়ী রেজাউল ইসলাম সুমনের নিরাপত্তা নিশ্চিতের দাবি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৭৬)
X

জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও মানসিক হয়রানি থেকে মুক্তির দাবিতে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম সুমন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৩ সাল থেকে শুরু হওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের অনুসরণ ও প্রাণনাশের হুমকি বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তাঁরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাকে অনুসরণ করে চলছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল ইসলাম সুমন জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একজন সক্রিয় কর্মী এবং তার প্রয়াত পিতা সিরাজুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের আগস্টে তাকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে তিন দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়। এই ঘটনার পর নিরাপত্তার অভাবে তার স্ত্রী ও সন্তানরা দেশ ত্যাগে বাধ্য হন এবং পরবর্তীতে তিনিও প্রবাসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর দেশে পটপরিবর্তন হলে তিনি আশার আলো দেখে দেশে ফিরে আসেন। কিন্তু অতি সম্প্রতি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-১ ও ২ আসনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ শুরু করলে আবারও তাকে অনুসরণ ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়। এ বিষয়ে তিনি গত ৪ মার্চ ২০২৬ তারিখে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৩০৮) করেছেন।

রেজাউল ইসলাম সুমন বলেন, "আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বর্তমান প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।"

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের ও পরিবারের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা চান। সংবাদ সম্মেলনে তার মা শেফালী বেগম ও তার বন্ধু এটিএম গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।

 আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝