সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৭৭)
X

নির্বিঘ্ন গ্রাহক সেবা, ব্যাংকিং খাতের নিয়মনীতির যথাযথ  প্রতিপালন ও আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি অভিজাত রেস্তারাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বল্প সময়ে দেশব্যাপী ৩৪ টি শাখা চালু করেছে যার মধ্যে ৪টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে। পথচলার শুরু থেকেই সিএমএসএমই খাতে অগ্রাধিকার দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে ব্যাংকটি। এছাড়াও ক্রেডিট রেটিং সূচক অঅ- এবং আধুনিক অনলাইন ব্যাংকিং নিশ্চিত করাসহ বিভিন্ন অর্জনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের এই ব্যাংক।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং ব্যাংকের সকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সিএমএসএমই খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, আগামীতেও এই খাতের টেকসই উন্নয়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পাশে থাকবে। 


অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ বলেন, ব্যাংকিং খাতের নিয়মনীতি যথযথ পরিপালন, উন্নত গ্রাহক সেবা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ বোর্ডের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, কর্পোরেট শাখার ব্যবস্থাপক, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক ও স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের সকল শাখা ও উপশাখায় গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝