রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে হত্যা মামলায় জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৪৩ পিএম  আপডেট: ২৯.১০.২০২৪ ৪:৫৮ পিএম  (ভিজিট : ১৮৫)
X

 ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাত পৌনে একটার দিকে জয়পুরহাট  পৌর শহরের আলহেরা একাডেমি নগরের নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তার গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়।
এছাড়া গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পটপরিবর্তনের পর থানায় এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামের এক অটোচালক। এ দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে  সদর ও পাঁচবিবি থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকটি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার রিচার্জ শাহেদ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝