রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৩২)
X

ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  (১০ মার্চ ) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের একাডেমিক শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং ডা. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দেশ ও জনগণের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আজকের এই আয়োজন ড্যাবের এক মহতী উদ্যোগ। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের  যে কোন উন্নয়নে তিনি বলিষ্ঠ ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক বাসেদুর রহমান সোহেল।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. মাহামুদুল হাসান, ডা. মো. সাকি খান, ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আল আমিন সারোয়ার ও ডা. আনামুল হক মিল্টন। এছাড়াও বিএনপি নেতা মো. মিনাল, রেজোয়ান বিশ্বাস তরুণসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝