রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আরবিএস বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৩৮)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে “ঝুঁকিভিত্তিক তদারকি (আরবিএস) প্রত্যাশা ও ব্যাংকের প্রস্তুতি” শীর্ষক একটি সচেতনতামূলক ও নির্বাহী উন্নয়ন কর্মসূচি (ইডিপি) অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ব্যাংক চলতি বছর থেকে চালুকৃত আরবিএস কাঠামো সম্পর্কে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সচেতনতা তৈরি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্বে এসময় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান উপস্থিত ছিলেন। 

এছাড়া রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট (এসপিসিডি)-এর পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং অতিরিক্ত পরিচালক শিরাজুম মুনিরা। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকের স্থিতিশীলতার জন্য সুশাসন ও সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি সকল কর্মকর্তা, বিশেষত শাখা ব্যবস্থাপকদেরকে ঝুঁকিভিত্তিক তদারকির মূলনীতিগুলো আত্মস্থ করে ক্ষেত্র পর্যায়ে সেগুলো বাস্তবায়নের আহ্বান জানান।  অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন ডিভিশনের প্রধানবৃন্দ, শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন এবং ২২৬ জন শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝