রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৭৯)
X

যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার (৮ মার্চ) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। 

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। অনুষ্ঠানের উদ্বোধন করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডঃ লিজা চৌধুরী এবং প্রফেসর ডঃ ফওজিয়া হোসেন। 

এ সময় যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, এ. কে. এম. আতিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে সার্ভাইক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং এন্ডোমেট্রিওসিস বিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে নারীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝