রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৩৭)
X

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকাল ১১টায় ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা।

এছাড়াও প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব নারী নির্বাহী কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতকরণ এবং নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখা প্রধান হিসেবে কর্মরত নারী কর্মকর্তা ও নির্বাহীগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝