রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুজিবনগরে সীমান্তসংলগ্ন মাঠ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ৬১)
X

 মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন নাওগাড়া মাঠের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ম'র'দেহ উদ্ধার করেছে পুলিশ। নি'হ'ত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

গতকার শুক্রবার (৬ মার্চ) দুপুরের দিকে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে জমির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি মুজিবনগর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি দারিয়াপুর গ্রামের আকবর আলীর ধানিজমির পশ্চিম পাশে হাঁটুসমান পানিতে পড়ে ছিল। উদ্ধার হওয়া ব্যক্তির শারীরিক গঠন সুঠাম। তার পরনে ছিল মেরুন রঙের প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। মুখে হালকা দাড়ি রয়েছে।

মরদেহের তিন-চার হাত দূরে মাছ ধরার একটি বৃত্তির ওপর দুটি কাগজে বেশ কয়েকটি মোবাইল নম্বর লেখা এবং একটি সাদা কাগজের ওপর মাদকসদৃশ কিছু পাওয়া গেছে বলে জানা গেছে।

ঘটনাস্থলটি মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঝামাঝি তেপান্তরের মাঠে অবস্থিত।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝