রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হজ সেবা উন্নয়নে ইউসিবির উদ্যোগে এজেন্সি সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ৫১)
X

হজ সেবা আরও উন্নত ও নির্বিঘ্ন করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মঙ্গলবার চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে হজ এজেন্সি সম্মেলন আয়োজন করে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল হজ এজেন্সিগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা এবং হজযাত্রীদের জন্য নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ শরিয়ত উল্ল্যাহ শহিদ এবং সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবদুল মালেক। এছাড়া ইউসিবির চট্টগ্রাম মেট্রো অঞ্চলের প্রধান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামের স্বনামধন্য হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে  আবুল আলম ফেরদৌস বলেন, পবিত্র হজ অত্যন্ত সংবেদনশীল একটি ইবাদত; তাই হজযাত্রীদের জন্য নিরাপদ ও সময়োপযোগী আর্থিক সেবা নিশ্চিত করতে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, দেশব্যাপী ৪২৩টি শাখা-উপশাখা ও ৬০২টির বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে গত চার বছর ধরে ব্যাংক সফলভাবে হজ সেবা প্রদান করছে এবং বর্তমানে হজ কার্যক্রমে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাংক হিসেবে অবস্থান করছে। ২০২৬ সালে ৬১টি এজেন্সি থেকে ১০৭টিতে বৃদ্ধি পেয়েছে এবং ২০২৭ সালে ২০০টির বেশি এজেন্সিকে সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।বাংলাদেশ অর্থনীতি


সম্মেলনে হজ কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করতে নতুন উদ্যোগ তুলে ধরা হয়। দ্রুত সেবা নিশ্চিত করতে ডেডিকেটেড টিম কাজ করবে। ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামের হজ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি ফলপ্রসূ সংলাপে পরিণত হয়।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝