নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে নিশাত লিনেনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি.-এর নীরা গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা দিতে নিশাত লিনেন -এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়, যা গ্রাহক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ব্যাংকের চলমান উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক নীরা গ্রাহকরা নিশাত লিনেনের বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। মানসম্মত কাপড় ও আধুনিক ডিজাইনের জন্য সুপরিচিত এই ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নীরা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে এবং গ্রাহকদের জন্য বিশেষ কেনাকাটা সুবিধা নিশ্চিত করা হবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন এবং নিশাত লিনেন-এর ম্যানেজিং পার্টনার মো. তানভীর ফেরদৌস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।




















