রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে মাদক নিয়ে বিরোধ, ইকবালকে হত্যার চেষ্টায় জড়িতকারীকে গণপিটুনি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৩:৩২ পিএম  (ভিজিট : ১৫৯)
X

 ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ)দিবাগত রাতে ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত ইকবাল শেখ চরমাধবদিয়া ইউনিয়নের রশিদ শেখের ছেলে। ঘটনার সময় স্থানীয়রা একটি বাগানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তারা ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পালানোর সময় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) ও তার এক সহযোগী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা জিয়া মন্ডলকে ধরে গণপিটুনি দিলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

আহতের অবস্থা আশঙ্কাজনক: ইকবাল শেখের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে। 

এলাকাবাসী ও প্রাথমিক তথ্যমতে জানা যায়, অভিযুক্ত জিয়া মন্ডল এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক ব্যবসার অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহিদুল ইসলাম জানান,"আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝