রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালন
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩১)
X

আর্থিক খাতে অধিকতর অন্তর্ভুক্তির লক্ষ্যে “আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্য বিষয় নিয়ে আর্থিক সাক্ষরতা দিবস পালন করলো এনসিসি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেল-এর উদ্যোগে এই বিষয়ে ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সকল শাখা ব্যবস্থাপকের উপস্থিতিতে উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, এসভিপি ও হেড অব আইসিটি মোঃ সাজ্জাদুল ইসলাম, ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদার এবং রিটেইল ব্যাংকিং ইউনিট প্রধান এস.এম. তানভীর হাসান।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “বর্তমান সময়ে আর্থিক সাক্ষরতায় ডিজিটাল সক্ষমতা ও নিরাপত্তাসহ ক্যাশলেস ও পেপারলেস ব্যাংকিং-এ সচেতনতা সৃষ্টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।” ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে গ্রাহকদের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে সেবা গ্রহণের জন্য “এনসিসি অলওয়েজ অ্যাপ” ও “বাংলা কিউআর কোড” ব্যাপকভাবে প্রচলনে তিনি শাখা ব্যবস্থাপকদের পরামর্শ প্রদান করেন।


নগদ লেনদেনে ঝুঁকি ও খরচ এবং ডিজিটাল প্লাটফর্মে নিরাপদ লেনদেন বিষয়ক গ্রাহকদের সচেতন করার বিষয়েও তিনি পরামর্শ দেন। তিনি শাখা প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন এবং সর্বস্তরের গ্রাহকবান্ধব ডিজিটাল সেবা আরও সম্প্রসারণে ব্যাংকের অব্যাহত চেষ্টার বিষয় তিনি আশ্বাস প্রদান করেন।






Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝