রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসারে নারীরা বোঝা নয়,বরং সম্পদ : নায়াব ইউসুফ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৪০)
X

ফরিদপুর- ০৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, মেয়েদের যাতে কারো উপরে র্নিভরশীল হয়ে থাকতে না হয়, তাই তাদের পড়ালেখা শিখিয়ে সু-শিক্ষিত বানিয়ে  স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পুরুষেরা যেনো নারীকে বোঝা মনে করার সুযোগ না পায়। সুতারাং প্রতিটি নারীকে কর্মক্ষম হতে হবে। তাদের যেনো বাবা বা ভাইয়ের উপর নির্ভর করতে না হয়। 

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে চরাঞ্চলের মানুষের জীবন-মানের উন্নয়নে ছাগল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
 
এসময় তিনি আরো বলেন, মহিলাদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড প্রদানসহ নানা কর্মসূচী গ্রহন করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে কোনো না কোনো কর্মসূচীর আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ফরিদপুরসহ সাত জেলার নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ, ডিক্রিরচর, নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের সুফলভোগী ৫০জন খামারীর প্রত্যেকের মাঝে দুটি করে ছাগল ও খাদ্য বিতরণ করা হয়। 

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।
 
তারা জানান, এ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান ও পশুর রক্ষণাবেক্ষণে ঘর তৈরির অর্থ প্রদানসহ প্রকল্প বর্ণিত সুবিধাদি প্রদান করা হয়ে থাকে। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝