ফরিদপুরে টাকা লেনদেনের ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহরের লক্ষীপুরে এক যুবকে কুবিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে সোমবার রাতে, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে যে ধরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা দিকে রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে তার প্রতিবেশীরা সাংবাদিকদের জানান পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে শিল্পীর মেয়ে মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন কে সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাজু ওরফে বাটুল রাজুর ওপর হামলা চালায়।
রাজুর পা সহও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা,স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনার স্হল পরির্দশন করেছে ফরিদপুরের পুলিশ সুপার মো নজরুল ইসলাম,এ সময় তিনি সাংবাদিকদের জানান এ ঘটনা জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মাদক ব্যবসায়ি শিল্পীর জামাই মোঃ নুরুল ইসলাম কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আ. দৈ./কাশেম




















