রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংকের চুক্তি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৬০৪)
X

অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংক পিএলসির মেডিক্যাল সার্ভিস বিষয়ক একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

আজ রোববার এই চুক্তির আওতায় জনতা ব্যাংকের কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা অরোরা হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন ধরনের সেবাগ্রহণে বিশেষ ছাড় পাবেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, প্রধান কার্যালয়ের জিএম মোহাম্মদ আনিস এবং অরোরা স্পেশালাইজড হাসপাতালের রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ, ডিজিএম গোলাম রাকিব ও কর্পোরেট ইনচার্জ নাজমুল হুদা উপস্থিত ছিলেন। 

এছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা হাসপাতাল গুণগত মান অক্ষুন্ন রেখে স্বল্প খরচে জটিল রোগের উন্নত চিকিৎসা দিয়ে আসছে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝