রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংকের তাজপুর এসএমই শাখার নতুন ঠিকানায় শুভ উদ্বোধন
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৪৫)
X

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর তাজপুর এসএমই/কৃষি শাখা গত ৮ ফেব্রুয়ারি পূবালী ম্যানসন, তাজপুর বাজার, সিলেট থেকে স্থানান্তরিত হয়ে শহিদুল্লাহ মার্কেট (২য় তলা), তাজপুর বাজার, ওসমানী নগর, সিলেট-এ কার্যক্রম শুরু করে। 

নতুন কার্যালয়ে কার্যক্রম শুরুকে কেন্দ্র করে গত ২৬ ফেব্রুয়ারি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন এসএমই এন্ড এগ্রিকালচার বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আশিকুজ্জামান খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবং কাজী আবু তাহের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ক্রেডিট রিস্ক মেনেজমেন্ট ডিভিশন। 

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঠিকানায় তাজপুর এসএমই/কৃষি শাখা আধুনিক প্রযুক্তিনির্ভর এসএমই ও কৃষি ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝