রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৩৯)
X

বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের জন্য একটি যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি. এবং ফ্রেন্ডশিপ। 

প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ‘সেইফ শোরস: এমপাওয়ারিং চর কমিউনিটিস এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চরবাসীর দুর্যোগ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সক্ষমতা জোরদার করবে।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা। প্রকল্পটি বাস্তবায়িত হবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের অন্তর্গত সবচেয়ে ঝুঁকিপূর্ণ চর ভাটপাড়ায়, যা নিয়মিত বন্যা, নদী ভাঙন এবং চরম জলবায়ু ঘটনার সম্মুখীন হয়।

অনুষ্ঠানে হাসান ও. রশিদ বলেন, দপ্রাইম ব্যাংকে আমরা বিশ্বাস করি, প্রকৃত ব্যাংকিং কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের সবচেয়ে খারাপ সময়ে তাদের পাশে থাকা। এই প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতা, মর্যাদা এবং আশার মধ্যে বিনিয়োগ করছি। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝