রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংক ও এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন)-এর মধ্যে চুক্তি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৫৭)
X

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় রিটেইল চেইন এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকসেবা উন্নয়ন, মার্কেটিং ইনোভেশন, সিআরএম ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড ক্যাম্পেইন পরিচালনায় যৌথভাবে কাজ করবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

আজ রোববার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং এসিআই পিএলসি.-এর পরিচালক (ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং) আবু হাসান জামান। 

এ সময় পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রাকিব, মহাখালী কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক মোঃ শাহীন শাহরিয়া, উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, ধানমন্ডি শাখার উপ মহাব্যবস্থাপক নিগার সুলতানা, গুলশান সার্কেল ১ কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝