রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টাঙ্গাইলের মির্জাপুরে নতুন শাখা উদ্বোধন
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৭২)
X

দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) টাঙ্গাইলের মির্জাপুরে নতুন একটি শাখা চালু করেছে।  স্থানীয় গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই এই শাখা উদ্বোধন করা হয়।

আজ রোববার শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ মির্জাপুরে ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই জনপদে রয়েছে দেশের সুপরিচিত প্রতিষ্ঠান—কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝