রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
জিহাদ হোসেন রাহাত লক্ষ্মীপুর,
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৯৯)
X

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী সগির আহমেদ রেন্টু (৫২) ও তার স্ত্রী শাহানাজ আক্তার শানুর (৪০) মৃত্যু হয়েছে।  
আজ রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিয়ম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

সগির আহমেদ রেন্টু ওই বাড়ির মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সগির আহমেদ তার অটোরিকশার ব্যাটারি চার্জ করতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে স্ত্রী শাহানাজ আক্তার শানু আসেন।

এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিজেদের অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রথমে সগির আহমেদ পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহানাজ বেগম শানুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আ. দৈ. /কাশেম/ জিহাদ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝