রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রানসামগ্রী দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম   (ভিজিট : ১২৬)
X

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

আজ শুক্রবার (২৭  ফেব্রুয়ারী) বিকেলে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে তিনি এ ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। 

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়িতে একটি রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

আ. দৈ./কাশেম

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝