রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে কাপড় শুকানোর দড়ি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১০:২৮ পিএম  (ভিজিট : ১০৩)
X

ফরিদপুর শহরে কাপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। সংঘর্ষে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারি ব্যবসায়ী মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েলদের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সকালে বাড়ির প্রবেশমুখে কাপড় শুকানোর দড়ি টানানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সরফরাজের পরিবারের কয়েকজন সদস্য লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল ও তার ভাই সোহেলের ওপর হামলা চালায়। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।   ফরিদপুর কোতয়ালী থানা-এর উপপরিদর্শক মো. আসাদ জানান, অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   স্থানীয়দের দাবি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

আ. দৈ./কাশেম

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝