রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাংনীতে স্ত্রী হ'ত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫০ এএম   (ভিজিট : ৩৮)
X

মেহেরপুরের গাংনী উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হ'ত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 
একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মো. গোলাম কবির বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসে গাংনী উপজেলার ধলা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল ইসলাম। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ গোপনের চেষ্টা চালানো হয় এবং স্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে প্রচার করা হয়।

তদন্তকালে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এছাড়া প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য এবং আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আদালতে দেওয়া জবানবন্দিতে রেজাউল ইসলাম জানান, বিবাহের দীর্ঘ সময় পর স্ত্রীর পরকীয়া সন্দেহ ও পারিবারিক বিরোধের জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। প্রথমে ঘটনাটি আড়াল করার চেষ্টা করলেও পরে সত্য স্বীকার করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন মীর আলমগীর ইকবাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝