রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত হাকিম গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৯:১৩ পিএম  (ভিজিট : ১১৫)
X

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের এক শিশু শ্রমিকের পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১০। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯:৩০ মিনিটে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলের ভেতরে এই নৃশংস ঘটনাটি ঘটে। ভিকটিম ১২ বছর বয়সী শিশু শ্রমিক মোঃ সজিব ওরফে শরীফ কাজ শেষে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে নিজের শরীরের ধুলোবালি পরিষ্কার করছিল।

সে সময় অভিযুক্ত রিহাত শেখ ও তার এক সহযোগী মিলে সজিবের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে সজিবের পেট ফুলে গিয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

আহত সজিবকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, উচ্চচাপের বাতাসের কারণে শিশুটির অন্ত্রের একাধিক স্থান ছিদ্র হয়ে গিয়েছিল, যা অস্ত্রোপচারের পরও সারিয়ে তোলা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০-এর স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার তারিকুল ইসলাম জানান: এই ঘটনায় নিহতের পিতা বোয়ালমারী থানায় ৩০২/৩৪ দণ্ডবিধিতে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প (সিপিসি-৩) গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাগুরা থেকে মামলার প্রধান আসামি রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেফতার করে। রিহাত ফরিদপুরের বোয়ালমারী থানার রামনগর গ্রামের লিন শেখের ছেলে।

তিনি আরো জানান, "এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে র‌্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই আমরা মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝