রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংকের এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৫১)
X

পূবালী ব্যাংক পিএলসি.’র এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি.’র এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মোঃ মনজুরুল ইসলাম মজুমদার। 

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ঝুঁকি সনাক্তকরণ এবং প্রশমনের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ব্যাংকে ঝুঁকি ও সম্মতি সংস্কৃতি তৈরীর জন্য ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং আইসিসি’র স্বাধীনতার উপরও জোর দেন। উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ঝুঁকির অবস্থা ও তাদের সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝