রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাগনভূঞায় ইউসিবির নতুন শাখা উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ৩৯)
X

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় দাগনভূঞা, ফেনী-তে একটি নতুন শাখা উদ্বোধন করেছে। 

স্থানীয় গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শাখা দুটি চালু করা হয়েছে। এটি ইউসিবির ২৩৪তম শাখা (রহমান অ্যান্ড ব্রাদার্স, ফাজিলের ঘাট, দাগনভূঞা, ফেনী)। নতুন শাখা অফিসটি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। 

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইউসিবির প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে নতুন শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, দেশের উল্লেখযোগ্য একটি জনগোষ্ঠী এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছে।

ইউসিবি ধাপে ধাপে সেই জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে। পাশাপাশি ডিজিটাল সেবার বিস্তারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করাও ব্যাংকের অগ্রাধিকার। নতুন দুটি শাখার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ব্যক্তি ও ব্যবসায়ীরা আরও সহজে আমানত, ঋণ, রেমিট্যান্স ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন আধুনিক সেবা গ্রহণ করতে পারবেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝