রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ: রমজানে স্বস্তিতে সাধারণ মানুষ
মোহাম্মদ ইমদাদুল হক মিলন (মাদারীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৬১)
X

মাদারীপুরে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়।

এই বিশেষ প্যাকেজের আওতায় একজন ভোক্তা মাত্র ৫৯০ টাকায় ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন নির্দিষ্ট ট্রাকের মাধ্যমে প্রায় ৪০০ জন মানুষের মাঝে এসব পণ্য সুশৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে। 


মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ডিলার জুয়েল হোসেন জয় জানান, তারা নিয়ম মেনে সারিবদ্ধভাবে সাধারণ মানুষের হাতে এই সাশ্রয়ী মূল্যের পণ্য তুলে দিচ্ছেন এবং স্টকে মালামাল থাকা পর্যন্ত প্রতিটি পরিবারকে সেবা দেওয়া হচ্ছে।

বাজারে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন সব শ্রেণি-পেশার মানুষের জন্য টিসিবির এই উদ্যোগ ব্যাপক স্বস্তি নিয়ে এসেছে। ন্যায্যমূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ পরিবার।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝