রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীর ডিমলায় বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন, বিশেষ অভিযানে মেশিন জব্দ
মোঃ হারুন উর রশিদ, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৯২)
X

নীলফামারী ডিমলার তিস্তা নদীতে গেল দুই সপ্তাহ ধরে বোমা মেশিন বসিয়ে তলদেশ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিলো একটি চক্র। এর ফলে নদীর পাড়ে ভাঙনের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হয়। 

এমন খবরে ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ /ফেব্রুয়ারী) দিনব্যপী বিশেষ অভিযান পরিচালনা করে তিস্তা নদী থেকে  অসাধু ব্যবসায়ীদের ব্যবহৃত নৌকা, ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ এবং ধ্বংস করা হয়।

নীলফামারীর  ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান এবং  উপজেলা ভূমি কর্মকর্তা রুহান কবির এর উপস্থিতিতে বিজিবি, পুলিশ এবং আনসার মিলে ৭৪ জন সদস্যের সমন্বয়ে টাস্কফোসের বিশেষ অভিযান পরিচালিত হয়।    


এসময় পাথর ও বালু উত্তোলনে ব্যাবহৃত ১১ টি নৌকা, ০৩টি ইঞ্জিন, ০৪টি লোহার নোঙর, ০৫টি বোমা মেশিন, ১০টি ২০ফিট পাইপ এবং ২৪টি প্লাস্টিক ড্রাম জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালগুলো ঘটনাস্থলে ধ্বংস করেন অভিযান পরিচালনাকারীরা।      

জানতে চাইলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা  রোকনুজ্জামান বলেন, সুধু মেশিন জব্দ নয়, এর নেপথ্যে  কারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত আছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝