রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সঙ্গে পিএসটিসি নির্বাহী পরিচালকের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৮১)
X

পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর নির্বাহী পরিচালক ডা. নূর মোহাম্মদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাক্ষাৎকালে ডা. নূর মোহাম্মদ জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এবং মানবিক সহায়তা কার্যক্রমে পিএসটিসি’র ৪৭ বছরের অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত করেন।

তিনি ঈদের পর ‘স্প্রিন্ট’ অভিজ্ঞতা নিয়ে একটি জাতীয় সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা জানান এবং একটি নিবেদিত এসআরএইচআর মিনি-ক্লিনিক পুনঃপ্রতিষ্ঠায় মন্ত্রণালয়ের দিকনির্দেশনা কামনা করেন।

মন্ত্রী “বাংলাদেশ ফার্স্ট” দর্শনের আলোকে বিশ্বস্ত ও সক্ষম প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দুর্যোগ-প্রতিক্রিয়াশীল স্বাস্থ্যসেবা জোরদারে পিএসটিসি’র সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝