রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এমপি নুরুল আমিন আহত
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৩৩)
X

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এরপর তাকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংসদ সদস্য নুরুল আমিনের গাড়ি চালক মনির হোসেন জানান, এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি নুরুল আমিন আহত হয়েছেন।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। আমাদের চিকিৎসকরা তাকে প্রাথমিক সেবা দিয়েছেন। তার মুখ, মাথা ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝