রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪:১২ পিএম   (ভিজিট : ২৭৫)
X

দেশের জনপ্রিয় ও পাঠকনন্দিত পত্রিকা দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর জমজমাট অনুষ্ঠান চলছে। আজ  রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বিয়াম মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। 

কোরআন তেলাওয়াত করেন নয়া দিগন্তের অনলাইনের সাব-এডিটর আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্য দেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ আরো অনেকে।

প্রধান অতিথি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ আরো অনেকে।

নয়া দিগন্ত শুধু একটি পত্রিকাই নয়, এটি একটি প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আমরা এখানে এসেছি একটি প্রতিবাদকে সম্মান জানাতে।এ সময় নয়া দিগন্তকে অভিনন্দন জানান তিনি। নয়া দিগন্ত পত্রিকা দেশের মানুষের জন্য অবদান রেখেছে জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছর সংবাদপত্রের গলা চেপে রেখেছিল সরকার। গণতন্ত্র রক্ষা করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝