রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকদের জন্য ‘এমডিবি ডিজিটাল ন্যানো লোন’ চালু
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৭৪)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) তার সকল বিদ্যমান গ্রাহকের জন্য আনুষ্ঠানিকভাবে ‘এমডিবি ডিজিটাল ন্যানো লোন’ সেবা চালু করেছে। এই উদ্যোগটি বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং–১১, তারিখ ০২ জুন ২০২২–এর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি জোরদারকরণ এবং করপোরেট ঋণের ওপর নির্ভরতা কমিয়ে ঋণ ঝুঁকি বৈচিত্র্যকরণের লক্ষ্যে এন্ড-টু-এন্ড ডিজিটাল ঋণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে “এমডিবি ডিজিটাল ন্যানো লোন” চালু করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও মো. নাজমুল হুদা সরকার, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান ওমর শরীফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যারা এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেছেন।

এমডিবি ডিজিটাল ন্যানো লোন একটি সম্পূর্ণ অ্যাপভিত্তিক ডিজিটাল ঋণসেবা, যার মাধ্যমে উপযুক্ত গ্রাহকরা অনলাইনে আবেদন, অনুমোদন এবং ঋণ গ্রহণ করতে পারবেন। এই সেবার আওতায় ১,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে, যার মেয়াদ সর্বোচ্চ ৬ মাস। যেসব গ্রাহকের মিডল্যান্ড ব্যাংকে রক্ষিত হিসাবে মাসিক ন্যূনতম ১৫,০০০ টাকা গড় স্থিতি রয়েছে, তারা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত নীতিমালা অনুযায়ী আবেদনসমূহ দ্রুততম সময়ে প্রক্রিয়াকরণ করা হবে এবং অনুমোদিত ঋণের অর্থ সরাসরি গ্রাহকের মিডল্যান্ড ব্যাংক হিসাবে জমা করা হবে।

গ্রাহকদের স্মার্টফোনের মাধ্যমে “midland online” অ্যাপ ডাউনলোড ও নিবন্ধন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এই উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও সহজলভ্য আর্থিক সেবা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝