বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকালের মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৪৯)
X

বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (EMI) ডি-লোকাল লিমিটেড-এর সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি  ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী ফিতা কেটে রেমিট্যান্স সার্ভিসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডি-লোকাল লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ট্রেজারি ম্যানেজার ভাস্কর মান্না, সিনিয়র ট্রেজারার সঞ্জয় শাহতানি, ট্রেজারার জায়নাব জাহিদ, পে-আউট এ্যাসোসিয়েট সাগর গঙ্গাশেঠি এবং এইচএম বাকি বিল্লাহ।
 
ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও সৈয়দ জুবায়ের আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ মো. আবদুর রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান, ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান জনাব মিল্টন রায় সহ অন্যান্য বিভাগের প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরে বলেন, সার্ভিসটি চালু করার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স আহরণের দ্বার আরো প্রসারিত হলো যা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও অন্যতম একটি উদ্যোগ। উদ্যোগটিকে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় রেমিট্যান্স সেবা পৌঁছে দদেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝