কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সকলস্তরের কর্মকর্তা/কর্মচারী।




















