সীমান্ত স্কয়ারে পূবালী ব্যাংকের “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” বুথ উদ্বোধন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ঢাকার ধানমন্ডিস্থ সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” বুথ উদ্বোধন করেছে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর (ইধহমষধ ছজ) সেবার সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান সরদার, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ।




















