রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএইচবিএফসি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৩৭)
X

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। শনিবার ২১ ফেব্রুয়ারি বিএইচবিএফসি সদর দফতর প্রাঙ্গনে নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলম সরদার সর্বস্তরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময়, প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ঢাকা সিটির জোনাল ও শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সদর দফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের অফিসগুলো স্থানীয় পর্যায়ে একইভাবে দিবসটি পালন করে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝