ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

গ্রাহকদের জন্য গত বৃহস্পতিবার আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা নিয়ে ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই কার্ডে কেনাকাটায় গ্রাহকরা সাশ্রয়-সুবিধা উপভোগ করার পাশাপাশি লাইফস্টাইল, ফাইন্যান্সিয়াল, ফ্লেক্সিবিলিটি উপভোগ করবেন।
দৈনন্দিন লেনদেনকে আরও আনন্দময় করতে বিশেষভাবে ডিজাইনকৃত এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার, ওয়ালেট-সংক্রান্ত ট্রানজ্যাকশনে বছরে সর্বোচ্চ ৮,৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
নতুন ইস্যুকৃত প্রাইমারি কার্ডহোল্ডাররা দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট যেমন পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার, চালডাল থেকে ওয়েলকাম ভাউচার পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে গ্রাহকরা পিওএস, কিউআর, ই-কমার্স লেনদেনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই কার্ডটির উদ্বোধন করেন। এ সময় ভিসা-র কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















