দেশে উন্নয়নে তরুণ প্রজন্মের সহযোগিতা দরকার : তথ্যমন্ত্রী স্বপন
ডেস্ক নিউজ

নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয়। তাই তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে।’ ফলে দেশে উন্নয়নে তরুণ প্রজন্মের সহযোগিতা দরকার ।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী আগৈলঝাড়ার উপজেলা পরিষদ হল রুমে ভোটকেন্দ্র ভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘চারজন জুলাই শহীদ গৌরনদী আগৈলঝাড়ার মাটির সন্তান। তাদের আত্মত্যাগের রায়ও জনগণ দিয়েছে। এই জনগণের ভোটের কারণে আমি এমপি হতে পেরেছি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিপরিষদের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। যারা বিএনপি দল করে ধানের শীষে ভোট দেয়নি, তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশের সঙ্গে বেঈমানি করেছে, তাদের তালিকা করতে হবে।
’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্ল্যান রয়েছে। আমরা রোজার মাস থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব।’ এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আগৈলঝাড়ার মুক্তিযোদ্ধা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
আ. দৈ/কাশেম




















