বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নদী-জলাশয় দখলমুক্ত করতে ১৫ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম শুরু হবে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৮৯)
X

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব খাল ও জলাশয় দখলের শিকার হয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করে পুনঃখনন কার্যক্রম শুরু করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 


তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই উদ্যোগকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ ও আবহাওয়ার বিষয় বিবেচনায় রেখে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং রমজানকে সামনে রেখে পঞ্চগড়কে সেরা জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় তিনি তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের বিভিন্ন দিকনির্দেশনার কথাও তুলে ধরেন এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত শোনেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝