জনগণের অভিযোগ জানতে নিজস্ব ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসনের বাসিন্দাদের যেকোনো অভিযোগ কিংবা সমস্যা জানতে (alamgirfortomorrow.com) নামে ওয়েবসাইট চালু করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল।
পোস্টে তিনি লিখেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা এরইমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব।
আ.দৈ/আরএস





















