বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সিসিটিভিতে দেখা গেল কুকুর আকৃতির রোবট সীমান্তে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১১৭)
X

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার একটি বাজারে রাতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে একটি কুকুর সদৃশ রোবট।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে সীমান্ত সংলগ্ন মিলনী বাজারের একটি হার্ডওয়ারের দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ফুটেজ এ দৃশ্য ধরা পড়ে। পরে সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার কুদ্দুস মিয়া জানায়, বিষয়টি সন্দেহজনক। সীমান্ত এলাকা থেকে মিলনী বাজার কিছুটা দূরে। সেখানে কীভাবে ভারতীয় রোবট এলো সেটি ভাববার বিষয়। বিষয়টি তদন্ত করে দেখা উচিৎ বলে মনে করেন অনেকেই।

কুড়িগ্রাম ২২ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহবুব উল হক জানায়, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এটি এআই দিয়ে তৈরি কি না অথবা ভারতীয় রোবট কি না সে বিষয়ে নিশ্চিত হয়ে জানানো হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝