বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরে রমজানের আগেই বেশি দামে নিত্যপন্য বিক্রি হচ্ছে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৬:০৭ পিএম  (ভিজিট : ১৪১)
X

আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। সিয়াম সাধনার এই মাসকে সামনে রেখে ফরিদপুরের স্থানীয় বাজারগুলোতে কেনাকাটার ধুম পড়লেও দাম নিয়ে অস্বস্তিতে আছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে ইফতার ও সেহরির প্রয়োজনীয় পণ্যের দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়তি।
বাজার দরের বর্তমান চিত্র:
১. সবজির বাজার:বর্তমানে বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও কিছু কিছু পণ্যের দাম চড়া।  বেগুন: ৬০-৮০ টাকা (কেজি),করলা: ১৪০ টাকা (কেজি),পেঁপে ও টমেটো: ৪০ টাকা (কেজি),মিষ্টি কুমড়া: ৪০ টাকা (কেজি),ফুলকপি: ৩০-৪০ টাকা (পিস),বাঁধাকপি: ১৫-২০ টাকা (পিস),লাউ: ৩০-৫০ টাকা (আকারভেদে), লেবু: ৬০ টাকা (হালি)।

ডাল ও মসলা: ইফতারের অপরিহার্য উপাদানের দামও রয়েছে উর্ধ্বমুখী। পেঁয়াজ: ৬০ টাকা (কেজি),রসুন: ১০০ টাকা (কেজি),ছোলা: ৮০ টাকা (কেজি),মসুর ডাল: ১৪০ টাকা (কেজি),মুগ ডাল: ১৭০ টাকা (কেজি)।
 
মাছও মাংসের বাজার: আমিষের বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার থেকে শুরু করে খাসির মাংস—সবই বিক্রি হচ্ছে চড়া দামে। দেশী মাছ: ২৫০ টাকা থেকে শুরু (কেজি),ব্রয়লার মুরগী: ২০০ টাকা (কেজি),কক মুরগী: ৩২০ টাকা (কেজি), গরুর মাংস: ৭৫০ টাকা (কেজি),খাসির মাংস: ১১০০ টাকা (কেজি),ডিম: গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। তবে বাজার মনিটরিং জোরদার করলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝