রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের জামায়াত নেতার খামারের ৪০টি ছাগল লুট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ২:১৮ পিএম  (ভিজিট : ৬৭)
X

চট্টগ্রামের মিরসরাইয়ে  জামায়াত নেতার খামারের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০টি ছাগল লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘কর্মচারীকে বেঁধে একটি খামারের কিছু ছাগল লুট করার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় লোকজন গণমাধ্যমকে জানায়, চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে ধারালো অস্ত্রের মুখে কর্মচারীকে জিম্মি করে আবু হেনা কায়সার নামে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক পদে রয়েছেন। ছাগল লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

খামারের মালিক আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে দুই বছর ধরে ছাগলের খামারটি করে আসছি। খামারের দেখভাল করার জন্য কর্মচারী রয়েছে। গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামার এলাকায় এসে ধারালো অস্ত্রের মুখে খামারের এক কর্মচারীকে জিম্মি করে। এরপর খামারে থাকা ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে ওই দুর্বৃত্তরা।’

লুট হওয়া সব ছাগলের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকার মতো উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হবে।



আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝