রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৬৬)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান ব্যাংকিং খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। 

তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করে গ্রাহকসেবার উৎকর্ষ সাধন করতে হবে। একই সঙ্গে সমন্বিত দলগত কর্মপরিবেশ গড়ে তোলা এবং ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

তিনি আরো বলেন, যে দক্ষতা ও মনোভাব তারা এখন গ্রহণ করছেন, তা ভবিষ্যতে ব্যাংকিং খাতের উন্নতির সাথে সাথে তাদের নিজস্ব পেশাগত জীবনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান ও বিজনেস ইংলিশ ট্রেইনার মেহেদী হাসান। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝